০৩ মে ২০২৬, ১৭:৩০
যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে বাপ্পি-ইমরান
যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটির আহ্বায়ক হয়েছেন কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব হয়েছেন শাহ নেওয়াজ ইমরান।
শনিবার (২ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন বেনজির বিশ্বাস। যুগ্ম আহ্বায়ক হয়েছেন শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।