চাকরি বয়সসীমা স্থায়ীভাবে ৩৫, অস্থায়ীভাবে সর্বনিম্ন ৪০-এর দাবিতে রাজুতে অবস্থান
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল চাকরি প্রত্যাশী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক মো.শরিফুল হাসান শুভর নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করেছে তারা।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করেছে অন্তবর্তীকালীন সরকার । তবে সেটিকে বাড়িয়ে ৩৫ বছর করার প্রস্তাব করেছে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক মো.শরিফুল হাসান শুভ জানান, আমাদের এই আন্দোলনকালীন সময়ে তিনটি সরকার পরিবর্তন হলেও আমাদের দাবি পূরণ হয়নি। সারাদেশে আমাদের কমিটি রয়েছে যেখানে ৩০ টার মতো গ্রুপ রয়েছে। ওই গ্রুপগুলোতে দেড় লক্ষ করে মেম্বাররা রয়েছে। তাদের প্রত্যেকে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চায়।’
তিনি আরও জানান, আমরা যমুনাতেও অবস্থান নিয়েছিলাম, তবে সেখানে কোনো সুরাহা হয়নি। আমরা চাই প্রধানমন্ত্রী তারেক রহমান যেন আমাদের সমস্যাগুলো শুনেন এবং তাদের সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেন।’
শুভর মতে দেশে বর্তমানে মানুষের গড় আয় বেড়েছে, কর্মদক্ষতা বেড়েছে, সরকারি চাকরির অবসরের বয়সসীমা বেড়েছে, তবে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। আমরা চাই সেটাকেও বাড়ানো হোক।’