১৫ মার্চ ২০২৬, ০৪:১৬
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ৩ ইউনিটের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আওতাধীন গুরুত্বপূর্ণ তিনটি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মো. সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মুদাসসিরুল ইসলাম রায়হান।
বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক হাজারীবাগ থানা ছাত্রদল, কলাবাগান থানা ছাত্রদল এবং নিউ মডেল কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলো। শিগগিরই ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।