০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮

নেত্রকোনায় ছাত্রদলের ৮ নেতাকে বহিষ্কার

ছাত্রদলের লোগো ও বহিষ্কারের বিজ্ঞপ্তি  © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের কারণে কেন্দুয়া উপজেলা ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের যৌথ অনুমোদনে এ বহিষ্কারাদেশ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠানের (প্রান্ত) সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়। 

বহিষ্কৃত ৮ নেতা হলেন কেন্দুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাফিন আহম্মেদ ভূঁইয়া প্রিন্স, সদস্য গোলাম মিজানুর সাব্বির, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত আরিফ, সদস্য সোহান, উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ ইলিয়াস আলী, সান্দিকোনা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি পিয়াস ভূঁইয়া, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, সিনিয়র সহসভাপতি সৌরভ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের কারণসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে বহিষ্কারদেশের অনুমোদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা ছাত্রদেলে সভাপতি মো. সাইফুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে ৮ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।