নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রক্সি, সদস্য সচিব রানা
নীলফামারী সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি এবং সদস্য সচিব রইসুল ইসলাম রানা। জেলা শাখা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. মোজ্জাম্মেল হক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত ১৪ আগস্ট নীলফামারী জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক ১১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, মশিউর রহমান মিহির, রাকিবুল ইসলাম রাকিব, বুলেট ইসলাম।
এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, রায়হান চৌধুরী; শাহীন আলম সাগর; নাইম ইসলাম; মেহেদী হাসান; ক্যাবিলিয়ান হাসান সোহাগ।
এ বিষয়ে নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘আমাদের ওপর জেলা ছাত্রদলের নেতারা যে আস্থা রেখেছেন এবং আমাদের যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, আমরা তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।’
কমিটির বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব রইসুল ইসলাম নয়ন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের আস্তার জায়গাকে আরও বলিষ্ঠ করা ও ত্যাগী-পরিশ্রমী-সাহসী নেতার দ্বারা কলেজের পরবর্তী নেতৃত্ব গঠন করাই আমাদের প্রধান কাজ। এর মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, এদেশের মানুষের মুক্তির পথককে সুগম করবে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদল।’