ইলানের মাকে হারাতে চাই না!
২২ মাসের ছোট্ট সন্তান ইলান। এখনো সে জানে না ক্যানসার কী, অর্থের অভাব কী। সে শুধু জানে, মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে হয়, মাকে জড়িয়ে ধরতে হয়। কিন্তু বিরল ধরনের ফুসফুস ক্যানসারে আক্রান্ত মা মার্জিয়া সুলতানা লিজার চিকিৎসা চালিয়ে যেতে এখন প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তার স্বামী মো. আব্দুল মজিদ।
আব্দুল মজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তার স্ত্রী লিজা ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে স্ত্রীর চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন তিনি।
পোস্টে আব্দুল মজিদ জানান, দীর্ঘ আট মাস ভুল চিকিৎসা ও অনিশ্চয়তার পর ২০২৬ সালের ৮ আগস্ট তার স্ত্রীর বিরল ধরনের ‘পালমোনারি এন্টারিক টাইপ কারসিনোমা (অ্যাডেনোকারসিনোমা)’ বা ফুসফুসের ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে স্ত্রীর চিকিৎসায় পরিবারের সব সঞ্চয় শেষ করেছেন। পাশাপাশি ধার-দেনাও করেছেন। তবে এখন চিকিৎসার ব্যয় বহন করা তার একার পক্ষে সম্ভব হচ্ছে না।
নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি লেখেন, ‘এক সময় সংকোচ, লজ্জা, আত্মসম্মানের ভয়ে কাছের মানুষের সাহায্য ফিরিয়ে দিয়েছি। আজ সব কিছুর চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে আমার স্ত্রীর জীবন, আমার সন্তানের ভবিষ্যৎ।’
আব্দুল মজিদ বলেন, তার ২২ মাসের সন্তান এখনো ক্যানসার কিংবা অর্থের অভাব বোঝে না। সে শুধু মায়ের সান্নিধ্য চায়। ছেলেটি যেন মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়, সে জন্য স্ত্রীর চিকিৎসায় সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি শুধু চাই, আমার ছেলেটা যেন মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। আমার স্ত্রীর বেঁচে থাকার লড়াইয়ে দয়া করে আমাদের পাশে দাঁড়ান।’
আর্থিক সহযোগিতার পাশাপাশি পোস্টটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও তাদের জন্য দোয়া করার অনুরোধ করেছেন আব্দুল মজিদ।
-Ac no: 0443201001687254
- Ac Name: Md. Abdul Mojid
United Commercial Bank PLC (UCB), Kawran Bazar Branch
- Routing Number: 245262537
- SWIFT Code: UCBLBDDHKBZ
Bkash: 01515260712 (Personal)
01517802999 (Personal)
Nagad: 01515260712 (Personal)
Rocket: 017506063593 (Personal)