০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬

ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা   © টিডিসি ছবি

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ রয়েছে জমজমাট আয়োজন। নারী এশিয়ান কাপে আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ইউরোপের ফুটবলেও থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও টটেনহাম। পাশাপাশি লা লিগা, সিরি আ ও বুন্দেসলিগার ম্যাচ এবং ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের খেলাও দেখা যাবে আজ।

সকালেই গেম ডেভেলপমেন্ট ট্রফি

দিনের শুরুতেই মাঠে নামবে অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটি সকাল সাড়ে ৯টায় সরাসরি দেখাবে টি স্পোর্টস।

রাতে ভারত-পাকিস্তান মহারণ

নারী এশিয়ান কাপে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ইউএস ওপেন

টেনিসের গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে আজ অনুষ্ঠিত হবে তৃতীয় রাউন্ডের ম্যাচ। রাত ৯টা থেকে স্টার স্পোর্টস ১ ও ২-এ দেখা যাবে খেলা।

ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রয়েছে দুটি ম্যাচ। রাত ৮টায় নটিংহামের মুখোমুখি হবে টটেনহাম। একই সময়ে ম্যানচেস্টার সিটি খেলবে কভেন্ট্রির বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।

লা লিগা

স্প্যানিশ লা লিগায় রাত ৮টা ১৫ মিনিটে মুখোমুখি হবে বিলবাও ও আতলেতিকো। ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস ও ফ্যানকোডে।

সিরি আ

ইতালিয়ান সিরি আ-তে রাত ১০টায় মুখোমুখি হবে ইন্টার ও নাপোলি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জি ফাইভ ও বিগিন অ্যাপ।

বুন্দেসলিগা

জার্মান বুন্দেসলিগায় রাত সাড়ে ১০টায় শালকের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। ম্যাচটি দেখা যাবে জি ফাইভে।