গ্রাহকদের জন্য টেলিটকের সতর্কীকরণ বিজ্ঞপ্তি
কোনো রিটেইলার সিম বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ দাবি করলে জানানোর জন্য গ্রাহকদেরকে জানানোর আহবান জানিয়েছে রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটকের সিম কিনুন নির্ধারিত মূল্যেই। টেলিটক কাস্টমার কেয়ার বা পয়েন্টে নতুন স্বাধীন সিম মাত্র ৫০ টাকা। আর রিটেইল চ্যানেলে নতুন স্বাধীন সিম মাত্র ৯৯ টাকা। সিম রিপ্লেসমেন্টের খরচ মাত্র ১০০ টাকা।
কোনো রিটেইলার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ দাবি করলে রিটেইলারের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ জানানোর আহবান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা কল করুন ১২১ নম্বরে।
অন্য খবর: সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাস নম্বরও কমছে, ভাইভায় বাড়ছে ৪০০ শতাংশ পর্যন্ত
ইমেইলেও (info@teletalk.com.bd) এ বিষয়ে তথ্য জানানো যাবে। টেলিটক বলছে, ‘সচেতন থাকুন-নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকুন। আপনার আস্থা ও সন্তুষ্টিই আমাদের অঙ্গীকার। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইটে। www.teletalk.com.bd