০৮ নভেম্বর ২০২৬, ১৯:২৯

রাজধানীতে সেনাবাহিনী পরিচালিত স্কুল বাসে আগুন

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন  © সংগৃহীত

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনী পরিচালিত জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আজ রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ১০০ ফিটে অনন্ত টাওয়ারের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল।

ভাটারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীস রায় বলেন, আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।