২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৪১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

বিজয়নগরে শিক্ষার্থীদের মেধাবৃত্তি   © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেধা যাচাই পরীক্ষার ভিত্তিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৩৪১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। ‘সুপার ট্যালেন্ট’, ‘ট্যালেন্ট’ ও ‘গোল্ডেন’—এই তিন ক্যাটাগরিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের  হাতে ক্রেস্ট, সনদপত্র ও গ্র‌্যাজু‌য়েশন ক‌্যাপ প্রদান করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরামের ব্যবস্থাপনায় এই বৃত্তির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এন্টারপ্রাইজ এডভাইজার মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দা শারমিন আক্তার, বিজয়নগর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফর রহমান এবং ইউনিসেফ বাংলাদেশের প্রাক্তন সিনিয়র প্রোগ্রাম অফিসার এ. এ. কামরুল আলম চৌধুরী । 

বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. জুহুর আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শাহেদের সঞ্চালনায় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এই আয়োজন বড় ভূমিকা রাখবে।