২৬ জুলাই ২০২৬, ১৯:৩৫

শিক্ষার্থী ১০৮ জন, ক্লাসে উপস্থিতি হাতে গোনা, উদ্বিগ্ন অভিভাবকরা

নয়ন মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পিটি করানো হচ্ছে বারান্দায়  © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নয়ন মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধিত শিক্ষার্থী ১০৮ জন হলেও নিয়মিত ক্লাসে উপস্থিতি থাকে হাতে গোনা কয়েকজন। শিক্ষার্থী উপস্থিতির এই হতাশাজনক চিত্র ও নিয়মিত পাঠদান নিয়ে অভিভাবকদের অভিযোগের মধ্যে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়ন মনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নয়ন মনি উচ্চ বিদ্যালয়। দুটি বিদ্যালয় ভবন পাকা। সামনের মাঠ বর্ষায় র্কদমাক্ত থাকে ৬ মাস। মাঠেজুড়ে সবুজ ঘাস থাকলেও ছোট ছোট গর্ত থাকায় পানি জমে কাদা হয়। 

রবিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে নয়ন মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, প্রাক-প্রাথমিক শ্রেণি বাদে ৪০ জন শিক্ষার্থীদের বিদ্যালয়ের বারান্দায় পিটি করানো হচ্ছে। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমা ইয়াসমিন জানান, বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ১০৮ জন। বৃহস্পতিবার বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিত ছিল ৩য় শ্রেণিতে ১৪ জন, ৪র্থ শ্রেণিতে ১২ জন, ৫ম শ্রেণিতে ৪ জন। বিদ্যালয়ে শিক্ষার্থ্যীদের উপস্থিতি কম নিয়ে কোন কথা বলেননি ভারপ্রাপ্ত শিক্ষক। তবে তিনি স্বীকার করেন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কম। 

রবিবার ৫ম শ্রেণিতে ৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। অথচ ৫ম শ্রেণি থেকে উপবৃত্তি পায় ৫ জন শিক্ষার্থী। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, শিক্ষক নিয়ে দ্বন্ধ ও নিয়মিতভাবে ক্লাস না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন বলেন, ‘আমরা বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধ করার জন্য কাজ করছি কিন্তু শিক্ষার্থী বাড়ছে না।’

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘আমি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।’