১১ মে ২০২৬, ১২:৪৩

পার্বত্য অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে হাজির প্রতিমন্ত্রী, শিশুদের সঙ্গে বসে পড়লেন মেঝেতে

প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  © টিডিসি ফটো

১৯৬৫ সালে স্থাপিত পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 
সোমবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান। এসময় বিদ্যালয়ের শিশুদের সঙ্গে মেঝেতেই বসে পড়তে দেখা যায় প্রতিমন্ত্রীকে।


এছাড়াও পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন।


প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা হচ্ছে।’