ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টর অব ফিলোসফি (ডিফিল) পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে (ফুল ফান্ডেড স্কলারশিপ) বৃত্তির সুযোগ দিচ্ছে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ (ওসিআইএস)।
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি দেওয়া হবে। ইসলাম ও সমসাময়িক বিশ্বে এর প্রাসঙ্গিকতা নিয়ে আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য বিবেচিত হবেন।
এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন মাস্টার্স ও ডিফিল প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন। ইসলামি শিক্ষা ও গবেষণার প্রসার, বিভিন্ন বিষয়ে সংলাপ এবং একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে এ বৃত্তি চালু করা হয়েছে।
বৃত্তির নাম: অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ স্কলারশিপ ২০২৭
শিক্ষার স্তর: মাস্টার্স ও পিএইচডি (ডিফিল)
প্রতিষ্ঠান: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
শিক্ষার স্থান: যুক্তরাজ্য
আবেদনের যোগ্য কোর্স: বিশ্ববিদ্যালয়ের সব পূর্ণকালীন মাস্টার্স ও ডিফিল কোর্স
বৃত্তির মেয়াদ: মাস্টার্সের জন্য এক বছর এবং ডিফিলের জন্য ৩ বছর।
বিস্তারিত জানতে ও আবেদন কেরতে এখানে দেখুন।
বিস্তারিত জানতে নিচে দেখুন।