০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন আহবান

শিক্ষা বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক পিএলসি  © টিডিসি সম্পাদিত

সোনালী ব্যাংক পিএলসির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ২০২৫ সালের শিক্ষা বৃত্তি প্রদানের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

রবিবার (৮ নভেম্বর) থেকে অনলাইনে এ আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। 

সোনালী ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

শিক্ষা বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে সোনালী ব্যাংকের CSR সংশ্লিষ্ট ওয়েব সাইট https://www.sonalibank.com.bd/csr এ।