০৩ নভেম্বর ২০২৬, ১৩:০০

জার্মানিতে ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, মাসিক বৃত্তির সঙ্গে দেবে বিমানভাড়া-ভিসাসহ বিভিন্ন খরচ

ফরেইন কালচারাল রিলেশনস ইনস্টিটিউ  © টিডিসি সম্পাদিত

জার্মানিতে দুই থেকে তিন মাসের ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে দেশটির ফরেইন কালচারাল রিলেশনস ইনস্টিটিউট (আইএফএ)। ক্রসকালচার প্রোগ্রাম (সিসিপি)-২০২৭ এর আওতায় নির্বাচিত অংশগ্রহণকারীরা প্রতি মাসে পাবেন ৬৫০ ইউরো। 

এ ছাড়া বিমানভাড়া, আবাসন, গণপরিবহণ, ভিসা ফি ও স্বাস্থ্যবিমার খরচও বহন করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তবে এবারের আয়োজনে শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন না। 

প্রতিষ্ঠানের নাম: ফরেইন কালচারাল রিলেশনস ইনস্টিটিউট (আইএফএ), জার্মানি।

প্রোগ্রামের নাম: ক্রসকালচার প্রোগ্রাম (সিসিপি)-২০২৭।

প্রোগ্রামের মেয়াদ: দুই থেকে তিন মাস।

আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৬।

অর্থায়ন: জার্মানির ফেডারেল ফরেন অফিস।

সুযোগ-সুবিধা:
প্রতি মাসে ৬৫০ ইউরো ভাতা।

বিমান আসা-যাওয়ার খরচ।

আবাসন সুবিধা।

গণপরিবহণের খরচ।

ভিসা ফি।

স্বাস্থ্যবিমা।

আরও দেখুন: আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে যে চার পরিবর্তন আনল নিউজিল্যান্ড ইমিগ্রেশন

প্রোগ্রামের উদ্দেশ্য ও কাজের ক্ষেত্র: সমাজের উন্নয়নে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ প্রোগ্রামের লক্ষ্য। পলিসি অ্যান্ড সোসাইটি, মিডিয়া অ্যান্ড কালচার, মানবাধিকার ও শান্তি, টেকসই উন্নয়ন এবং ক্লাইমেট জাস্টিস—এ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। ২০২৭ সালের আয়োজনে বিশেষ গুরুত্ব পাবে ডেমোক্রেটিক রেজিলিয়েন্স বা গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা।

আবেদনের যোগ্যতা:
আবেদনের সময় বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

স্বেচ্ছাসেবী সংগঠনে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

এবারের প্রোগ্রামে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

আরও দেখুন: সাংবাদিকদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, মিলবে বৃত্তি

প্রয়োজনীয় কাগজপত্র:

১. জীবনবৃত্তান্ত (সিভি)।

২. মোটিভেশন লেটার।

৩. কর্মক্ষেত্র থেকে রেফারেন্স লেটার।

৪. ইংরেজি ভাষার দক্ষতার সনদ (ঐচ্ছিক)।

আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে আইএফএর ওয়েবসাইটে।