সাংবাদিকদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, মিলবে বৃত্তি
পেশাদার সাংবাদিকদের জন্য ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। জন এস নাইট জার্নালিজম ফেলোশিপ নামের এ কর্মসূচিতে বিশ্বের যেকোনো দেশের সাংবাদিকরা আবেদন করতে পারবেন।
নির্বাচিত ফেলোরা নয় মাসের এ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি পাবেন ১ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
প্রতিষ্ঠানের নাম: স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র।
ফেলোশিপের নাম: জন এস নাইট জার্নালিজম ফেলোশিপ।
আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬।
সুযোগ-সুবিধা: নির্বাচিত সাংবাদিকরা ১ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার পাবেন। এ ছাড়া সাংবাদিকতার উদ্ভাবন, নতুন উদ্যোগ গ্রহণ, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং বিশ্বব্যাপী সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরির সুযোগ থাকবে।
ফেলোশিপের মেয়াদ: নয় মাস।
সেশন: ২০২৭-২৮। আগামী বছরের সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আরও দেখুন: ৬৭ পদে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, অষ্টম শ্রেণি পাস থেকে আবেদন শুরু
আবেদনের যোগ্যতা: বিশ্বের যেকোনো দেশের পেশাদার সাংবাদিকরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউমে)।
২. নিজের সাংবাদিকতার কাজের একটি নমুনা।
৩. তিনজন পেশাগত রেফারেন্সের যোগাযোগের তথ্য।
আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
৪. পূরণ করা অনলাইন আবেদনপত্র।
আবেদন পদ্ধতি: আগ্রহী সাংবাদিকদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফেলোশিপের ওয়েবসাইটে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।