এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন যেভাবে
শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা, স্নাতক বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি দিতে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা—
*বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৫ এবং সিটি করপোরেশন এলাকার বাইরের প্রার্থীদের ৪.৮০ পেতে হবে;
*বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার বাইরের বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৪.৮০ সিটি করপোরেশন এলাকার বাইরের প্রার্থীদের ৪.৫০ পেতে হবে;
*যেসব প্রার্থীর পিতা/মাতা/অভিভাবকের বছরে আয় ২ লাখ টাকার কম তারাই আবেদন করতে পারবেন;
*অন্য প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্য হলে আবেদন করতে পারবেন না;
আগ্রহী প্রার্থীরা https://scholarship.sjiblbd.com/ লিংকে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ অক্টোবর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৭ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৩