২৭ জুন ২০২৬, ১৬:৪৬

উচ্চশিক্ষায় কানাডার জনপ্রিয় ৬ স্কলারশিপ

কানাডায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে জেনে নিন দেশটির বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে  © সংগৃহীত

উন্নত শিক্ষাব্যবস্থা, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, আকর্ষণীয় স্কলারশিপ, তুলনামূলক ভালো কর্মসংস্থানের সুযোগ ও পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে কানাডা উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডার স্টাডি পারমিট প্রক্রিয়া স্বচ্ছ ও নির্দিষ্ট সরকারি নীতিমালার আওতায় পরিচালিত হওয়ায় প্রতিবছরই বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। যারা কানাডায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তাদের জন্য স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ সহায়তা। আজ আমরা কানাডায় উচ্চশিক্ষার সেরা ছয়টি জনপ্রিয় স্কলারশিপ সম্পর্কে জানব।

১. সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

যেকোনো জাতীয়তার শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর, মাস্টার, পিএইচডি, ডক্টরাল, পোস্টডক্টরাল ও সার্টিফিকেট প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ অফার করে থাকে।

সুযোগ সুবিধা

*গ্যারান্টেড এন্ট্রান্স স্কলারশিপ: সাধারণত ৫০০ থেকে ৩,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত প্রদান করা হয়;

*জর্জ ও মার্শা আইভানি প্রেসিডেন্ট ফার্স্ট স্কলারশিপ: বার্ষিক প্রায় ১০,০০০ কানাডিয়ান ডলার (৪ বছরে সর্বোচ্চ ৪০,০০০ ডলার);

*চ্যান্সেলর স্কলারশিপ: প্রতি বছর প্রায় ৭,৫০০ কানাডিয়ান ডলার (৪ বছরে মোট প্রায় ৩০,০০০ ডলার);

*ইউ অব এস এন্ট্রান্স স্কলারশিপ: ৪ বছরের জন্য প্রতি বছর প্রায় ৬,০০০ কানাডিয়ান ডলার;

*এডওয়ার্ডস আন্ডারগ্রাজুয়েট বৃত্তি: মোট প্রায় ২৪,০০০ কানাডিয়ান ডলার;

*কলেজ অব এগ্রিকেশন অ্যান্ড বায়ো-রিনিউয়েবল রিসোর্সেস এন্ট্রান্স স্কলারশিপ: ৪ বছরের জন্য প্রায় ৩,০০০ কানাডিয়ান ডলার;

বিস্তারিত জানতে ক্লিক করুন https://admissions.usask.ca/requirements/deadlines.php 

২. মন্ট্রিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

মন্ট্রিল বিশ্ববিদ্যালয় কানাডার ক্যুবেকের মন্ট্রিয়ালে অবস্থিত একটি ফরাসি ভাষার পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।

সুযোগ সুবিধা

*আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মূলত Tuition Exemption Scholarship প্রদান করা হয়, যা টিউশন ফি আংশিক বা সম্পূর্ণ কমাতে সহায়তা করে;

*এটি সাধারণত টিউশন ফি সমন্বয়ের জন্য প্রযোজ্য; আবাসন ও জীবনযাত্রার সম্পূর্ণ ব্যয় কভার করে না;

বিস্তারিত জানতে ক্লিক করুন https://admission.umontreal.ca/en/scholarship-for-international-students/ 

৩. টরন্টো বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

টরন্টো বিশ্ববিদ্যালয় অন্টারিও প্রদেশে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।

সুযোগ সুবিধা

*প্রতি বছর প্রায় ২০ মিলিয়ন ডলার সমমূল্যের মোট ৪,৫০০ ভর্তি বৃত্তি প্রদান করা হয়;

*নির্দিষ্ট কিছু স্কলারশিপ (যেমন প্রেসিডেন্ট বা বিশেষ আন্তর্জাতিক স্কলারশিপ) সম্পূর্ণ টিউশন, আবাসন ও অন্যান্য সুবিধা প্রদান করে;

*অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থ সহায়তা;

বিস্তারিত জানতে ক্লিক করুন https://future.utoronto.ca/apply/ 

৪. আলবার্টা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বিভিন্ন ধরণের স্কলারশিপ প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা

*বিভিন্ন মেধাভিত্তিক স্কলারশিপ প্রদান করা হয়;

*কিছু ক্ষেত্রে প্রায় ৯,০০০ কানাডিয়ান ডলার বা তার বেশি উপবৃত্তি পাওয়া যায়;

*অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থায়িত;

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.ualberta.ca/graduate-studies/prospective-students/international-admissions-protocol/international-application-deadlines.html 

৫. অটোয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

স্নাতক, মাস্টার, পিএইচডি ও অন্যান্য প্রোগ্রামে বিভিন্ন স্কলারশিপ প্রদান করে থাকে।

সুযোগ সুবিধা

*প্রেসিডেন্ট স্কলারশিপের আওতায় মোট ৪ বছরে প্রায় ৩০,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত প্রদান করা হয়;

*চ্যান্সেলর স্কলারশিপের আওতায় প্রায় ২৬,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত প্রদান করা হতে পারে;

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www2.uottawa.ca/en 

৬. ম্যাকগিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

ম্যাকগিল ইউনিভার্সিটি মন্ট্রিল, কুইবেক, কানাডায় অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।

সুযোগ সুবিধা

*আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে প্রায় ৩,০০০–৮,৫০০ কানাডিয়ান ডলার পর্যন্ত এন্ট্রান্স স্কলারশিপ প্রদান করা হয়;

*অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়;

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.mcgill.ca/