স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ ভারতে, করুন আবেদন
ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটিইসি) ভারত সরকারের সম্পূর্ণ অর্থায়িত একটি স্কলারশিপ ও ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালনায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়। ভারত সরকার মে ২০২৬ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত মোট ২১টি বিষয়ের ওপর এই ৫ থেকে ১৪ দিনের এই প্রশিক্ষণ পরিচালনা করবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব বিষয়ে কোর্স
ইলেকক্টোরাল রিসালিয়েন্স, স্মল বিজনেস, ইলেকট্রনিক ওয়াস্ট রিসাইক্লিং, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ সিস্টিম স্ট্রেনথেনিং, হায়ার এডুকেশন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্ট, টেলিকম, সাইবার সিকিউরিটি, অ্যাকাউন্টিং, স্বাস্থ্য ব্যবস্থাপনা, এনভায়রনমেন্ট ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনসহ নানা বিষয়ের ওপর শর্ট-টার্ম কোর্স পরিচালিত হবে;
সুযোগ-সুবিধা
*কোর্স ফি;
*রিটার্ন বিমান টিকিট;
*আবাসন সুবিধা;
*থাকা-খাওয়ার ভাতা;
*বই কেনার খরচ;
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
আবেদনের যোগ্যতা
*২৫ থেকে ৪৫ বছর বয়সী হতে হবে;
*সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও পেশাগত দক্ষতা বাড়াতে আগ্রহীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে
আবেদন যেভাবে
অনলাইনে ITEC পোর্টালে গিয়ে আপনার পছন্দের কোর্সটি বেছে নিন এবং সাইন-আপ করে আবেদন ফরম পূরণ করুন; ২. ফরমটি প্রিন্ট করে আপনার কর্মস্থলের (অফিস বা প্রতিষ্ঠানের) মাধ্যমে যথাযথ অনুমোদন (NOC) নিন; ৩. এরপর ঢাকায় ভারতীয় হাইকমিশনের আইটিইসি উইংয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় হার্ডকপি জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: সংশ্লিষ্ট কোর্স শুরুর পূর্ব পর্যন্ত আবেদন করতে পারবেন;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ভারতীয় হাই কমিশন ঢাকার ওয়েবসাইট দেখুন।
সূত্র: ঢাকায় ভারতীয় হাইকমিশনের অফিশিয়াল ওয়েবসাইট