ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ
ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ স্কলারশিপ হলো ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ। এর আওতায় মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে মাস্টার্স করার সুযোগ রয়েছে।
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রাম। ইরাসমাস মুন্ডাস ডব্লিউওপি-পি প্রোগ্রামের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ মে, ২০২৬।
সুযোগ-সুবিধাসমূহ
মাসিক প্রায় ১ হাজার ইউরো ভাতা প্রদান করবে। পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করবে। ভ্রমণ ব্যয়ের সহায়তা করবে। স্বাস্থ্যবিমা সুবিধা প্রদান করবে।
আবেদনের যোগ্যতাসমূহ
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। (ন্যূনতম B2 লেভেল)। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একাডেমিক ফলাফল ভালো হতে হবে। গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.erasmuswop.org/news/call-for-consortium-scholarships-2026-2028-is-now-open/