২০ মার্চ ২০২৬, ১৭:৫৬

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে গ্লাসগো ইউনিভার্সিটি, করুন আবেদন

যুক্তরাজ্যে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো। "গ্লাসগো ইন্টারন্যাশনাল লিডারশিপ স্কলারশিপ" এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্কলারশিপের জন্য আলাদা কোনো নির্দিষ্ট শেষ তারিখ নেই। তবে সংশ্লিষ্ট স্নাতকোত্তর প্রোগ্রামের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।

গ্লাসগো বিশ্ববিদ্যালয় হল স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৪৫১ সালে পোপ বুল কর্তৃক প্রতিষ্ঠিত, এটি ইংরেজিভাষী বিশ্বের চতুর্থ প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং স্কটল্যান্ডের চারটি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।

সুযোগ-সুবিধা

এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের £ ১০,০০০ পাউন্ড প্রদান করবে। 

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ জার্মানিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে ২০২৬/২০২৭ থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অব গ্লাসগোর স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর একটিতে ভর্তি হতে হবে; 

*ভালো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সাধারণত প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি বা পেশাগত ভালো রেকর্ড থাকতে হবে;

*প্রার্থীদের ইংরেজি ভাষার শর্ত (আইইএলটিএস) পূরণ করতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।