অধ্যক্ষ-ভিসিদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষা সচিবের
শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তিনি বলেন, ‘আমরা আশা করি না, একজন অধ্যক্ষ, একজন ভাইস চ্যান্সেলর এবং শিক্ষা সচিব রাজনৈতিক অংশগ্রহণ করবেন। রাজনৈতিক নেতৃবৃন্দ পরামর্শ দিবেন, ম্যানুস্ক্রিপ্ট দিবেন, উই আর দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট, উই আর পলিটিক্যালি অ্যাকটিভ বাট উই আর জিরো ইন পলিটিক্স। রাজনীতি অংশগ্রহণ করা না, আমাদের দায়িত্ব রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়ন করা।’
আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এতে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন।
আবদুল খালেক বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা আছে, এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যতম। অন্যতম জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই গত নয় মাসে আজকের অনুষ্ঠানটি নিয়ে দ্বিতীয় অনুষ্ঠান আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানটি যাদেরকে নিয়ে, আমাদের গ্রেট স্টেকহোল্ডার, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, যাদের নেতৃত্বে উচ্চশিক্ষা পরিচালিত হয়, মাধ্যমিক শিক্ষা পরিচালিত হয়। আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে, শিক্ষকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়বৃন্দ, অধ্যক্ষ একটা ক্যারেক্টার, ভাইস চ্যান্সেলর একটা ক্যারেক্টার, শিক্ষা সচিব একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টারে কিছু একটা বৈশিষ্ট্য থাকা দরকার। সততা, দক্ষতা, নিয়মানুবর্তিতা, আন্তরিকতা—দেশপ্রেম—পরিষ্কার-পরিচ্ছন্নতা। শিক্ষা সচিব হিসেবে আমি চেষ্টা করেছি গত নয় মাসে শিক্ষা সচিবের যে ভাবমূর্তি, সেটাকে ধরে রাখার জন্য। আমি প্রত্যাশা করি, প্রত্যেকটা প্রিন্সিপাল, প্রত্যেকটা অধ্যক্ষ সেরকম করবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা গত পরশুদিন নাবিল গিয়েছিলাম। শেয়ার বাজার কলেজ দেখতে। গিয়ে সামনের দিকে আমরা আশাহত হয়েছি। যেই কলেজের প্রায় ৯০ পার্সেন্ট ছাত্র-ছাত্রী হাজিরা আছে। আমরা সেই অধ্যক্ষ মহোদয়কে সশস্ত্র সালাম জানাই। আজকের অনুষ্ঠানে আপনাকে দেখে আমরা উৎসাহিত হয়েছি যে, আপনার গত নয় মাসের যে কাজ করেছেন, সেটার স্বীকৃতি দেওয়ার—মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি নির্দেশনাও আমরা আশা করি।
তিনি আরও বলেন, একজন অধ্যক্ষ হিসেবে আপনি আপনার প্রতিষ্ঠানকে সুন্দর রাখবেন, সেই শৃঙ্খলাপূর্ণ রাখবেন, একটি বাগান করবেন। আমরা অতীতে দেখেছি, একটি স্কুলের সামনে একটি বাগান থাকত, সে বাগান এখন নাই। সেগুলো অব্যবহৃত অবস্থায় আছে।
বেসরকারি শিক্ষকদের পে-স্কেল ও জাতীয়করণের দাবি প্রসঙ্গে আবদুল খালেক বলেন, আমরা প্রত্যাশা করি, আপনারা যখন ফিরে যাবেন শিক্ষা মন্ত্রণালয় থেকে, আপনাদের ইতিমধ্যে আমরা সর্বোচ্চ সুযোগ-সুবিধা যা দেওয়ার, সরকারের পক্ষ থেকে দিয়েছি। বালি দিয়েছি, কম্পিউটার দিয়েছি, ল্যাপ দিয়েছি, নতুন বই দিয়েছি। নয় মাসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের বেসরকারি শিক্ষকদের, তাদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করেছি। খুব কঠিন কাজ ছিল। এই পে-স্কেল দেওয়া শেষ হয় নাই, আপনারা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন।
তিনি বলেন, জাতীয়করণ বলতে যখন প্রয়োজন হবে, জাতীয়করণ সরকারের অর্থের প্রয়োজন আছে, সরকারের নীতি নির্ধারণের প্রয়োজন আছে। আপনারা সবাইকে নিয়ে রাস্তায় আন্দোলন করবেন। বেসরকারি শিক্ষকদেরকে বঞ্চিত করার জন্য কি আমরা রাস্তায় নেমেছি? এটা আমাদের দোষ হবে। আমরা আপ্রাণ চেষ্টা করি সততা দিয়ে, দক্ষতা দিয়ে। ইতিমধ্যে আমরা নয় মাসে কাজ করেছি, এর যথেষ্ট প্রমাণ যে, আমাদের আন্দোলনের জন্য লাভ নাই।
সরকারের আর্থিক সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার প্রথম দিন আমরা বেসরকারি শিক্ষকদের পেনশন দিয়েছি সাড়ে চার হাজার কোটি টাকা। আমরা সাড়ে ছয় হাজার বিপি কর্মীদেরকে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছি। অর্থের সংকট হয় তখনই যখন সংকট থাকে।
বিশ্বব্যাংকের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে দেশে ও আন্তর্জাতিকভাবে এই সরকারের যা কাজ হয়েছে, গত সপ্তাহে ওয়ার্ল্ড ব্যাংকের টিম এসেছিল। আপনারা শুনে খুশি হবেন, ওয়ার্ল্ড ব্যাংকের টিম আমাদের কাছে এসে বিগত নয় মাসের কাজ পর্যালোচনা করে এত খুশি হয়েছে যে, তারা নগদ আমাদেরকে, নগদ তাদের কাছ থেকে ট্রান্সফার করেছে ১০ মিলিয়ন ডলার এবং ৪০০ মিলিয়ন ডলার তারা প্রমিজ করেছে। পৃথিবীর আর কোনো দেশকে বিগত গভর্নমেন্টে কোনো দিন দেয় নাই।
অধ্যক্ষদের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আপনাদের প্রতি যে শ্রদ্ধাবোধ আছে, অধ্যক্ষবৃন্দ আছেন, আপনাদের সংখ্যা কত? ২৫০০, ৩০০০। আপনাদের জন্য সারা জাতি কষ্ট করবে? আপনারা নেতৃত্ব দিচ্ছেন কলেজের এক লক্ষ শিক্ষককে। আমার সাড়ে তিন লক্ষ শিক্ষক আছেন মাধ্যমিকে। আমার সবার সাথে মিলে চলতে হবে। শিক্ষকদের নিয়ে আমরা প্রোগ্রাম করতে হবে। এর জবাবদিহি করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে। মেসেজ ক্লিয়ার।
তিনি আরও বলেন, উই শুড বি হ্যাপি দ্যাট, ইফ উই ডু ইট, উই এক্সপেক্ট বিহেভিয়ার লাইক অ্যা অধ্যক্ষ, লাইক অ্যা প্রিন্সিপাল, লাইক অ্যা টিচার। কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছেন, উই রেসপেক্ট টু অল অফ ইউ, কিন্তু আন্দোলনের নামে যে পরিশ্রম করেছেন, সেটা সব জায়গায় দেখেছি। যেটা ৯০ পার্সেন্ট কলেজে চেঞ্জ হয়ে গেছে। কথা নিয়েরেই ইনস্টিটিউশন। প্লিজ প্লিজ, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, সব কিছু ধরে রাখছি, যে দায়িত্ব আমার। আমাদের পরিবর্তন করতে হবে। আজকে দুইটা বার্তা দেওয়া হয়েছে, আপনাদের সাথে কথা বলতে হয়েছে। আপনাদের যৌক্তিক দাবি আমরা শুনেছি, প্রথম দিন থেকে। মেসেজটা সবার জন্য।