সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে জরুরি নিয়োগের দাবি
সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম। তিনি বলেছেন, শিক্ষক স্বল্পতার কারণে কলেজগুলোতে মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে। এ সংকট নিরসনে দ্রুত শিক্ষক নিয়োগের পাশাপাশি উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে গবেষণা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যাপনা সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন।
আরও খবর: ২৩১৮ কলেজের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলন শুরু
অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম বলেন, একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়কে বোর্ড হিসেবে অভিহিত করা হতো। সেই পরিচয় থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়টি এখন প্রকৃত অর্থে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে।