২৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৭

গোলশূন্য হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ম্যাচ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দল  © টিডিসি সম্পাদিত

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় খেলা শেষ হয়। ফলে উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছিল দলটি।

উল্লেখ্য, গত বছরও আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। এবার ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধরে রাখার সাফল্য অর্জন করল দলটি।