সেন্ট্রাল ইউনিভার্সিটির অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা
পরীক্ষার গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অস্থায়ী কার্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি যেতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৮ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহিদুল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি সংরক্ষিত আবাসিক এলাকায় অবস্থিত। বর্তমানে সেখানে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ ও অতি গোপনীয় কার্যক্রম চলমান রয়েছে। এ কারণে পরীক্ষার গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থী ও অভিভাবকদের কার্যালয়ে সরাসরি না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ সময়ে জরুরি প্রয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের বিকল্প মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের মোবাইল নম্বর ০১৩৩৫২২২২০৩ এবং রেজিস্ট্রারের মোবাইল নম্বর ০১৩৩৫২২২২০২-এ যোগাযোগ করা যাবে।
এ ছাড়া অনলাইন কার্যক্রমসংক্রান্ত যেকোনো বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://dcu.ac.bd) সাপোর্ট টিকিট তৈরি করে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।