০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬

রবিবার বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আগামী ৮ নভেম্বর (রবিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত আদেশটি সংশ্লিষ্ট সবার অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।