মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক এ বৃত্তি দেওয়া হবে।
এ ছাড়া চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম সভায় কলেজগুলোতে অধ্যয়নরত মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ সাধনে উৎসাহিত করা এবং তাদের মেধার যথাযথ স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাবৃত্তি দেওয়া হবে। অন্যদিকে, চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব শিক্ষার্থীর অবগতির জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।