২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪

রাতে ইডেন কলেজ শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, যুবকের চুল কেটে পুলিশে সোপর্দ

রাতে ইডেন কলেজ শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ করার সময় হাতনাতে ধরে যুবকের চুল কেটে দেয় শিক্ষার্থীরা  © সংগৃহীত

রাজধানীর নূরজাহান মার্কেটের সামনে ইডেন কলেজের শিক্ষার্থীদের রাস্তায় গোপনে ভিডিও ধারণ করার সময় এক পানি সাপ্লাইম্যানকে হাতেনাতে আটক করা হয়েছে শিক্ষার্থীরা। পরে তার চুল কেটে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। 

ইডেনের ২০১৮-১৯ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আন্নু মালা বলেন, গত রাত সাড়ে ৯টার দিকে নূরজাহান মার্কেটের সামনে আমাদের ৫ জনকে গোপনে জুম করে  ভিডিও করছিল একটি ছেলে। পরে তার মোবাইল আমরা চেক করি। তখন আমরা তার মোবাইলে আরও অনেক মেয়েদের ভিডিও দেখতে পাই। যেখানে মেয়েদের শপিংমলের শপিংয়ের বিভিন্ন ভিডিও, রাস্তার ভিডিও এবং আরো অনেক ধরনের ভিডিও দেখতে পাই।

তিনি আরো বলেন, ছেলেটা মূলত একটা মেয়ের ফেইক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে এবং ওই ফেইক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলা আপলোড করে।

তারপর ছেলেটাকে আমরা ইডেনের  ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাই এবং ম্যাডামদের কাছে তাকে সৌপার্দ করি । পরবর্তীতে ম্যামরা তাকে পুলিশের কাছে সৌপার্দ করে।

এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক মো. লিটন মিয়া বলেন, একটা ছেলে সে বিভিন্ন মার্কেটে পানি সরবরাহের কাজ করে। সে আজকে ইডেনের কয়েকজন শিক্ষার্থীর গোপনে ভিডিও ধারণ করে।এই বিষয়ে আমরা অভিযোগ পেয়ে তাকে আটক করি। তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব তার বিরুদ্ধে।