১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদ বিতরণ শুরু হচ্ছে আগামীকাল ১৭ অক্টোবর (শনিবার)। ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আঞ্চলিক কেন্দ্র ও ক্যাম্পাস থেকে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে এসব সনদ সংগ্রহ করা যাবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ ও ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস থেকে নির্ধারিত এলাকার কলেজগুলোকে সাময়িক সনদ সংগ্রহ করতে হবে।

সিলেট আঞ্চলিক কেন্দ্র থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার পাশাপাশি মৌলভীবাজার জেলার বড়লেখা, রাজানগর, জুড়ী ও কুলাউড়া উপজেলার কলেজগুলোর সনদ বিতরণ করা হবে। কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র থেকে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার কলেজগুলো সনদ সংগ্রহ করতে পারবে।

ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র থেকে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর জেলার নির্ধারিত কলেজ এবং গোপালগঞ্জ জেলার নির্ধারিত কলেজগুলোর সনদ বিতরণ করা হবে। তবে মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় ও জিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ এবং গোপালগঞ্জের হাজী লালমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ সরকারি কলেজ ও টুঙ্গিপাড়া সরকারি কলেজ এ তালিকার বাইরে থাকবে।

ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র থেকে ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার কলেজগুলো সনদ সংগ্রহ করবে। ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র থেকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার কলেজগুলোর সাময়িক সনদ বিতরণ করা হবে।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকা মহানগর, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী জেলার রায়পুর উপজেলা ব্যতীত সংশ্লিষ্ট এলাকা এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা ব্যতীত সংশ্লিষ্ট এলাকার কলেজগুলো সনদ সংগ্রহ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধিকে সনদ বুঝে নেওয়ার সময় গণনা করে গ্রহণ করতে হবে। সনদ কম-বেশি হওয়া, দ্বৈত মুদ্রণ, ভুল করে এক কলেজের সনদ অন্য কলেজে চলে যাওয়া কিংবা বিতরণ করা সনদসংক্রান্ত অন্য কোনো সমস্যা দেখা দিলে বিতরণ শুরুর তারিখ থেকে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে বা প্রতিনিধির মাধ্যমে জানিয়ে সমাধান করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

সনদ সংগ্রহের কেন্দ্রগুলোর ঠিকানা ও যোগাযোগ নম্বর:

সিলেট আঞ্চলিক কেন্দ্র: আহাদ ভিলা, পাঠানটোলা পয়েন্ট, সিলেট-৩১০০। ফোন: ০৮২১-৭২৯১০২, ০১৬৭৪-০৮২৫৯৯।

কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র: বাড়ি নম্বর ১০ (পশ্চিমাংশ), ব্লক-এফ, সেকশন-১, হাউজিং এস্টেট, আদর্শ সদর, কুমিল্লা-৩৫০০। ফোন: ০১৮১৯-৫২৪৫৯৪।

ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র: জাহানারা আজিজ ম্যানশন, হোল্ডিং নম্বর ০০২৬-০৫-০২, গোয়ালচামট, বরিশাল রোড, ফরিদপুর-৭৮০০। ফোন: ০১৯৮৮৩৯৪০৪১।

ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র: হোল্ডিং নম্বর ১০৭৩, চুয়াডাঙ্গা রোড, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। ফোন: ০১৭১৬-৪৪২১০৯।

ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র: বাড়ি নম্বর ০১, আদুর বাড়ী বাইলেন, মধ্য বাড়েরা (বেপারী বাড়ী), আমলীতলা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ। ফোন: ০১৭০১-৩৮৮০৩৩।

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: গাজীপুর-১৭০৪। ফোন: ০২-৯৯৬৬৯১৫৬৭।