২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড ১ম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ১ম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশ করা হয়েছে।  ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।