১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭

ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করায় ইবি শিক্ষককে চাকরিচ্যুত 

অধ্যাপক ড. শিপন মিয়া  © টিডিসি ফটো

ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষককে চাকরিচ্যুত করেছে প্রশাসন। তিনি হচ্ছেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়া। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ২৮ মার্চ হতে তাকে চাকরিচ্যুতর এই তথ্য জানানো হয়। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আইসিটি বিভাগের এই শিক্ষককে গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর হতে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত ৮১ দিনের অর্জিত ছুটি এবং ১৬ মার্চ হতে ২৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময়ে তাকে অস্ট্রেলিয়া গমনের অনুমতি দেওয়া হয়। ছুটি শেষে এই বছরের ২৮ মার্চ কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও তিনি উপস্থিত হননি।

এর প্রেক্ষিতে ১৯ এপ্রিল প্রেরিত এক পত্রে তাকে ১৪ দিনের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়। তবে কর্মস্থলে যোগদান না করে ফ্লিন্ডার্জ ইউনিভার্সিটি, অ্যাডিলেড হিসেবে যোগদানের উদ্দেশ্যে ১ বছর ১ মাস ২ দিনের লিয়েন ছুটির আবেদন করেন চাকরিচ্যুত এই শিক্ষক।

আরও দেখুন: মেঘনা গ্রুপে এইচএসসি পাসে এসআর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকার

পরবর্তীতে গত ২৯ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭৪ তম (সাধারণ) সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে পুনরায় ১৫ কর্মদিবসের মধ্যে যোগদানের চূড়ান্ত সময় দেওয়া হয়। এই নির্ধারিত সময়ের মধ্যেও কর্মস্থলে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে গত ২৮ মার্চ হতে চাকরিচ্যুত ঘোষণা করে।