১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৬
ছাত্রদলের নেতাকর্মীদের সভাপতি রাকিবকে অনুসরণ করার পরামর্শ জবি উপাচার্যের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইছ উদ্দীন বলেছেন, ‘ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত।’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জবি ছাত্রদল আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে ড. রইছ উদ্দীন বলেন, ‘ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত। কোন প্রটোল মেইনটেইন করে না, কোন বাইন্ডিংস মেইনটেইন করে না, আবেগ মেইনটেইন করে না, দলের জন্য পাগল। তো ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত।’
এ সময় তিনি উপস্থিত নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।