ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৮ নং ওয়াডের্র কলেজের পেছনের ইউসুফের বাসা থেকে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী কবীর হোসেনের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ভিতর দিয়ে ছিটকারি লাগানো দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এস আই লিটন মিয়া।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওমান প্রবাসী উজ্জল হোসেন ওই বাসা ভাড়া নিয়েছিলেন। বাসায় তার স্ত্রী ও ৭ম শ্রেনীতে পড়ুয়া ছেলে বসবাস করত। কবীর ছিলেন বাসার গৃহ শিক্ষক। ২ বছর ধরে গৃহ শিক্ষক ছিলেন কবীর। ওমান প্রবাসী উজ্জল হোসেন ৪ বছর ধরে প্রবাসে থাকেন।
কবীরের মা জোসনা বেগম জানান, তার ছেলে বাড়িতে গেলে ফোন করে বাসায় নিয়ে আসতেন প্রবাসীর স্ত্রী শিরিনা আকতার। ওমান প্রবাসীর স্ত্রীর কারনেই তার ছেলে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান,আমি ঘটনা স্থলে আছি। ঘটনাস্থলেই প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।