১১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪১

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ  © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে  এম মতিনুর রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইবি উপাচার্য। 

সাক্ষাৎকালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘আবরার ফাহাদ হল’-এর উদ্বোধনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য তুলে ধরেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান তাঁর রচিত বইয়ের কয়েকটি কপি প্রধানমন্ত্রীর হাতে সৌজন্য উপহার হিসেবে তুলে দেন। প্রধানমন্ত্রী বইগুলো গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যৎ সম্ভাবনা ও বিভিন্ন উদ্যোগ নিয়ে এ সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।