০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিতে যাচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ মেধাবৃত্তি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৪০১ নম্বর কক্ষে ‘মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’এই দুই ক্যাটাগরিতে মোট ৪৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই প্রথম শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে মেধাবৃত্তি প্রদান করা হচ্ছে।

‎মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হাবীবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আব্দুস সালাম আকন্দ।

‎এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, চারটি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তনুজা ইয়াসমিন।