০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬

৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও

৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, ১জন আছেন সিন্ডিকেটেও  © সংগৃহীত

দক্ষিণবঙ্গের বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষা গবেষণা, উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি, চাকরি বাজারে সাফল্যের গল্প প্রায়শই গণমাধ্যমে ফুটে উঠে। তবে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী থেকে শিক্ষক হয়ে উঠার গল্প নেহাতে কম নয়। এপর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯জন শিক্ষার্থী নিজ ক্যাম্পাসে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও হয়েছেন।

সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে তাদের সাফল্যমণ্ডিত তথ্যচিত্র ফুটে উঠে।

শিক্ষার্থী থেকে প্রথম সিন্ডিকেট সদস্য
শিক্ষার্থী থেকে প্রথম সিন্ডিকেট সদস্য হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. গাজী মো. সাখাওয়াত হোসেন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (প্রথম ব্যাচ) ছিলেন। গত ২৯ই আগস্ট ৯৫তম সিন্ডিকেট সভায় অংশগ্রহণ করার জন্য তাকে আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সরকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

ড. গাজী মো. সাখাওয়াত হোসেন অনার্সে সিজিপিএ-৩.৯০ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকল্টিতে প্রথম স্থান অর্জন করেন। ২০১৮ সালে তিনি হুয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। সেখান থেকে তিনি সিজিপিএ-৪ নিয়ে মাস্টার্স ও পিএইচডি সম্পূর্ণ করেন এবং প্রথম স্থান অর্জন করাই ওনাকে আন্তর্জাতিক সম্মাননা স্নাতক পুরস্কার পান।

‘A Study on the Dimensions of Corporate Social Responsibility and It’s Impact on Sustainable Business Performance of SMEs' শিরোনামে ৩২৯ পৃষ্ঠার তার একটি গবেষণা আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশ পায়। ২০২৫ সালের ২৯ই অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করার আগে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সিন্ডিকেট সদস্য ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পেরে ভালো লাগা কাজ করছে। সত্য বলতে এটা আমর জন্য সম্মানের হয়ত আল্লাহ তায়ালা কোনো ভালো কাজের জন্য আমাকে এটা পুরস্কার হিসেবে দিয়েছেন।

হাবিপ্রবির শিক্ষকতা ছেড়ে যুক্ত হন ববিতে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগে ২০২২ সালের ১৬ই নভেম্বর প্রভাষক হিসেবে নিযুক্ত হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (দ্বিতীয় ব্যাচ) মো.সজিব। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।

মো. সজিব ২০২৫ সালে ১৯ই অক্টোবর প্রভাষক হিসেবে নিজ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ’ চার মাস ব্যাপী কোর্সে দ্বিতীয় স্থান অর্জন করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ থেকে অনার্স শেষ করে ভারতের নিউ দিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি'তে (SAU) মাস্টার্স সম্পন্ন করেন।

প্রভাষক মো.সজিভ বলেন, সকল শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে। সেদিক থেকে আমি নিজে সৌভাগ্যবান মনে করছি। আর এই বিশ্ববিদ্যালয়টি আমার নিজে এটাকে আমি ওন করি। এখানে আমি পড়াশোনা করেছি তাই এটাকে আমি কখনো পর মনে করি না এবং এটার প্রতি আমার দায়িত্ববোধটাও বেশি মায়াটাও বেশি। আমি সবসময় নিজের সর্বোচ্চ সেবাটা দিয়ে নিয়োজিত থাকবো।

ইংরেজী বিভাগে ৩জন
বরিশাল বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের ২০১১-১২ সেশন শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক ফাহিমা ইয়াসমিন, ২০১২-১৩ সেশন শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস ও ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ও প্রভাষক শামোলিমা শহীদ খান নিজ বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পান।

সহকারী অধ্যাপক ফাহিমা ইয়াসমিন বলেন, অবশ্যই আমার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। যেহেতু নিজের বিশ্ববিদ্যালয় সেখানে একটা ভালোবাসা ও আন্তরিকতার জায়গাটা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট হিসেবে যেগুলা আমরা সাফার করেছি এখনো সেই সাফারিংটা স্টুডেন্টরা করছে।

সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস বলেন, আমাদের সময়ে নিয়োগের বিজ্ঞপ্তিতে যেটা ছিল সেখানে উল্লেখ ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার রয়েছে। এখানে অগ্রাধিকার বলতে অবশ্যই সে শিক্ষার্থীকে মেধাবী হতে হবে এবং একটা প্রসেসের মধ্যে যেতে হবে। 

এছাড়াও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইংরেজী বিভাগের প্রভাষক শামোলিমা শহীদ খান, মার্কেটিং বিভাগ ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রভাষক ড. মো. শাহিনূর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রভাষক সুমাইয়া জাহান, পদার্থ বিজ্ঞান ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান ও কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রভাষক ইতি খান মিতু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।