০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫২

জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধন করলেন: জবি উপাচার্য 

জবির মেডিকেল সেন্টারে আধুনিক ল্যাব উদ্বোধন  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে আধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতৃবৃন্দ যৌথভাবে ল্যাবটির উদ্বোধন করেন। 

নতুন ল্যাবে প্রায় ১৩ ধরনের আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারেই বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, একটি ২১ বছরের বিশ্ববিদ্যালয় দুইজন ডাক্তার দিয়ে চলে-এটা তো হতে পারে না। তিনি বলেন, জকসুর দেওয়া মেশিনগুলো কীভাবে ব্যবহার ও পরিচালনা করা হবে, সে বিষয়ে দ্রুত নীতিমালা করা হবে। পাশাপাশি মেডিকেল সেন্টারে চক্ষু ও ডেন্টাল সেকশন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

জকসুর ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, মেডিকেল সেন্টারটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমানে দুইজন চিকিৎসক ও তিনজন নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত চক্ষু ও দাঁতের চিকিৎসাসেবাও চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।