০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩
অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিনে নতুন বিষয় সংযোজন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত সময়সূচিতে ভূগোল ও পরিবেশ বিষয় সংযোজন করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত সময়সূচিতে ভূগোল ও পরিবেশ (নতুন সিলেবাস) বিষয়টি সংযোজিত বলে গণ্য হবে। এ বিষয়ের পত্র কোড ২১৩৪০৭।
এতে আরও বলা হয়, ১০ জুন ২০২৬ তারিখে প্রকাশিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অনুসরণ করার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।