জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ আজ, জানা গেল সময়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার ফলাফল আজ সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ২০২৪ সালের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। আজ দুপুরের পর শিক্ষার্থীরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে। অল্প সময়ের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে এটি একটি নতুন রেকর্ড হবে।
মুঠোফোনে ফল দেখবেন যেভাবে
মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।
ওয়েবসাইটে দেখবেন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://results.nu.ac.bd/ এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। পরে রোল, রেজিষ্ট্রেশন, এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।