জবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ক্বিরাত, হামদ, নাত ও রচনা প্রতিযোগিতা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্বিরাত, হামদ, নাতে রাসুল (সা.) ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সব নিয়মিত শিক্ষার্থীকে আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) মসজিদ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা হাসান ও সদস্য সচিব ইমাম ও খতিব মো. ছালাহু উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন নিয়মিত শিক্ষার্থী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার বিষয়গুলো হলো, ১. ক্বিরাত, ২. হামদ, ৩. নাতে রাসুল (সা.) ও ৪. রচনা।
রচনা প্রতিযোগিতার বিষয়ে নিচের শর্তগুলো মানতে হবে।
শিরোনাম হবে ‘মানবাধিকার ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সাঃ) এর অবদান’। A4 সাইজের কাগজে অনূর্ধ্ব (৩,০০০) শব্দে স্বহস্তে লিখিত হতে হবে। (কম্পিউটার কম্পোজ নয়)
এ ছাড়া আগামী ৩০ আগস্ট, ২০২৬ (রবিবার) দুপুর ১টার মধ্যে সমাজকর্ম বিভাগের অফিস কক্ষে জমা দিতে হবে। ক্বিরাত, হামদ, নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নিজ নিজ নাম বিভাগ ও আইডি কার্ড সহ অংশগ্রহণের জন্য আগামী ৩০ আগস্ট, ২০২৬ (রবিবার) দুপুর ১টার মধ্যে সমাজকর্ম বিভাগের অফিস কক্ষে জমা দিতে হবে।