২১ আগস্ট ২০২৬, ১১:১২

অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসিটি’, সিলেবাস প্রকাশ 

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো   © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) বা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য নতুন কোর্স ‘অ্যাপ্লাইড আইসিটি (Applied ICT)’-এর চূড়ান্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। নতুন শিক্ষাক্রমের আওতায় এ কোর্সটি সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী সিলেবাসটি চূড়ান্ত করা হয়। পরে ২০ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত সিলেবাসটি প্রকাশ করা হয়।

নতুন সিলেবাস অনুযায়ী, ‘অ্যাপ্লাইড আইসিটি’ কোর্সটি মোট ১০০ নম্বরের। এর মধ্যে তাত্ত্বিক বা লিখিত অংশে ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, বিষয়টির মানসম্মত পাঠদান ও শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য শিক্ষাসামগ্রী নিশ্চিত করতে গত ২৮ জুলাই ‘অ্যাপ্লাইড আইসিটি’ বিষয়ের রিসোর্স বুক ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স বুকের বিষয়বস্তু ও শিক্ষাক্রমের সঙ্গে এর সামঞ্জস্যসহ বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাক্রম অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘অ্যাপ্লাইড আইসিটি’ বাধ্যতামূলক কোর্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিলেবাস দেখুন: এখানে