২০ আগস্ট ২০২৬, ০৮:১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা আজ (২০ আগস্ট) প্রকাশ করা হবে। বিকেল ৪টায় এসএমএসের মাধ্যমে এবং রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফল জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যও এ বিষয়টি নিশ্চিত করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে ‘nu athp Application ID’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। অনলাইনেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনের Professional Login থেকে ফলাফল ও ভর্তি-সংক্রান্ত তথ্য জানা যাবে।

১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আজ ২০ আগস্ট থেকে ২৭ আগস্টের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট বা PDF কপি সংগ্রহ করতে হবে। এরপর ২৩ থেকে ৩০ আগস্টের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম ও কোর্সভিত্তিক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ ২৩ থেকে ৩১ আগস্টের মধ্যে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি ফরমে থাকা তথ্য ও ছবি সনদপত্র ও নম্বরপত্রের সঙ্গে যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করবে। তথ্য বা ছবিতে অসংগতি থাকলে ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে।

এদিকে, ১ম রিলিজ স্লিপে স্থান পাওয়া কোনো শিক্ষার্থী বর্তমানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) বা স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ২৪ আগস্টের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কলেজগুলোকে ১ম রিলিজ স্লিপে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় জমা দিতে হবে। এ জন্য কলেজ কর্তৃপক্ষকে Admission Payment Info (Prof.) অপশন থেকে Pay Slip ডাউনলোড করে নির্ধারিত প্রক্রিয়ায় ফি জমা দিতে হবে।