১৮ আগস্ট ২০২৬, ১৮:৩০

শিক্ষার্থীদের দিনে ৩ বার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিটের নির্দেশ দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

শিক্ষার্থীদের দিনে অন্তত ৩ বার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিটের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১৮ আগস্ট) ২০২৫ সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ১ম বর্ষ পরীক্ষা শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। এটি চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। পরীক্ষাসংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd পাওয়া যাবে। 

এতে আরও বলা হয়, পরীক্ষাসংক্রান্ত জরুরি তথ্যের জন্য প্রতিদিন অন্তত ৩ বার (সকাল, দুপুর, রাত) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।