জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ৪
মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার বিকেলে সিংগাইর উপজেলায় শিক্ষার্থীদের কালিগঙ্গা বাসে স্থানীয়রা হামলা চালায়। এতে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরের সঙ্গে কথা হয়েছে। উনারা মামলা করলে তা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটে, তবে জবির বাসটি এর সঙ্গে জড়িত নয় বলে নিশ্চিত হয়েছি। স্থানীয় এ ঘটনায় বাসটিকে টার্গেট করে হামলা চালিয়েছে। তারা হয়ত মনে করেছে এ ঘটনায় বাসটি জড়িত।’
এ বিষয়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী কালীগঙ্গা বাসে হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পারছি। হামলায় বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অতিদ্রুত আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে এই ঘটনায় কারা যুক্ত, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।