০৯ আগস্ট ২০২৬, ১৬:৪৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ১

বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দপদপিয়া ব্রিজের ওপর বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পটুয়াখালীমুখী বিআরটিসি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। এ মর্মান্তিক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন। বর্তমানে আহত ইয়াসিন আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, ‘সর্বশেষ তথ্যমতে একজন নিহত হয়েছেন’