০৭ আগস্ট ২০২৬, ০১:০৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে যা বললেন উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় নির্দেশদাতা হিসেবেপ্রক্টরের অপসারণের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। এ দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানিয়েছে, প্রক্টরের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জকসু প্রক্টর অপসারণের দাবি জানিয়েছে। বিষয়টি আমরা পর্যালোচনা করব। তাঁর দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা বিচার-বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে জকসু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রক্টরের পদত্যাগ, তাঁর ভূমিকা তদন্ত করে শাস্তি এবং হামলায় জড়িতদের বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়।