০২ আগস্ট ২০২৬, ০৮:৩৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছে আজ 

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ১ম রিলিজ স্লিপের মেধাতালিকা গত ২২ জুলাই প্রকাশিত হয়।  আজ রবিবার (২ আগস্ট) ওই মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজে চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার শেষ দিন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ম রিলিজ স্লিপে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে তার প্রিন্ট কপি এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন না করলে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে না।

এদিকে, সংশ্লিষ্ট কলেজগুলো ৩ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। এরপর ৪ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংকে জমা দেবে।

আরও জানানো হয়েছে, ১ম রিলিজ স্লিপে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিষয় পরিবর্তনের কোনো সুযোগ নেই। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় সব ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।