৩০ জুলাই ২০২৬, ২২:৫৯

সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো   © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

২০২৪ সালের সমন্বিত ৬টি প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক কোর্সসহ বিবিএ (প্রফেশনাল), বিবিএ (অনার্স) ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বি.এড (অনার্স) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সময় বৃদ্ধি পাওয়া কোর্সগুলো হলো— বি.এসসি (অনার্স) ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), বি.এসসি (অনার্স) ইন অ্যাপারেল ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি (AMT), বি.এসসি (অনার্স) ইন নিটওয়্যার ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি (KMT), বি.এসসি (অনার্স) ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (FDT), বি.এসসি (অনার্স) ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE), বিবিএ (প্রফেশনাল), বিবিএ (অনার্স) ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (THM) এবং বি.এড (অনার্স) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার (নতুন ও পুরাতন সিলেবাস)।

নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১ আগস্ট থেকে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিতে পারবেন। এরপর ৯ আগস্ট কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ডাটা এন্ট্রি ও ফরম নিশ্চয়ন সম্পন্ন করবে।

এছাড়া কলেজগুলোকে ১০ ও ১১ আগস্ট ২০২৬ তারিখে ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফরম পূরণের নির্ধারিত ফি জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ফরম পূরণের সময়সীমা ছাড়া পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত, নিয়ম ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যেই ফরম পূরণের সকল কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।