প্রাথমিকের শিক্ষিকারা যা করছেন, তা আমরা সমর্থন করি
দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গানে গানে করা প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, ‘এই মুহুর্তে দেশের প্রাথমিক শিক্ষিকারা যা করছেন তা আমরা সমর্থন করি। আমরা একটা লস্ট জেনারেশনের প্রতিনিধি। আমাদের নেক্সট জেনারেশনকে আর লস্ট জেনারেশন বানাতে চাই না।’
আজ বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন ড. এ এস এম আমানুল্লাহ। তিনি লিখেছেন, ‘Different Touch-এর মেসবাহ আমাদের বন্ধু। ব্যান্ডটি তৈরি হয় আমার পাশের রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে ৮০ দশকের শেষে। গানটিও ওরা কম্পোজ করে এবং তুলে ওই রুমেই।’
তিনি বলেন, ‘দিনরাত টুনটান ব্যান্ডের বাদ্যযন্ত্রের আওয়াজ, সারাদিন ক্লাস আর এরশাদ হঠানোর আন্দোলন শেষে গভীর রাত পর্যন্ত ওদের প্রথম অ্যালবামের সবগুলো গানের প্র্যাকটিস ভালোই লাগতো। আমার পাশের রুমের ইলিয়াস ভাই (গুমের শিকার) একদিন বললেন, এই ইগু কিতা গান খরে রে? ঘুমাতে পারি না।’
অন্য খবর: সিআইডিপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
তিনি আরও বলেন, ‘উত্তর দিলাম আপনি চুপ থাকেন, পরে বুঝবেন। শুরুতে বলতাম এগুলো কী গানরে মেসবাহ? বলতো, শেষ করি, বুঝবা তখন। বের হলো অ্যালবাম, সুপার হিট হলো। গানটি আবার ভাইরাল হলো এবার।’