ইবির ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাসুম রেজা ও তুষার মালাকার
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আইইউসিসি) ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আহমেদ মাসুম রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের তুষার মালাকার।
শনিবার সংগঠনের সদ্য সাবেক সভাপতি খন্দকার আবু সাইম এবং সাধারণ সম্পাদক অনিক কুমার স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছর তারা তাদের দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি অনিক কুমার, মো. তুহিন হোসেন, উম্মে আইমান মুমু এবং আলী আজম মো. আবরার; যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সাহারা আক্তার সিথি, মো. আব্দুল হান্নান আকিব এবং রৌনক খান; সাংগঠনিক সম্পাদক মেহরাজ বিন আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আতিফ মো. রাহিব মনোনীত হয়েছেন।
এছাড়া অন্যান্য পদের মধ্যে অফিস প্রশাসন পরিচালক ফাহাদ হোসেন, নির্বাহী অফিস পরিচালক আমিনুল ইসলাম সিফাত, হিসাব পরিচালক রেদোয়ান আহমেদ এবং হিসাব নির্বাহী সৈয়দ এহতেশামুল হক, জনসংযোগ পরিচালক খালেদ হাসান মুহিত এবং জনসংযোগ নির্বাহী মো. মাহফুজুল হক পিয়াস ও মো. মাহিন, মানবসম্পদ পরিচালক আকলিমা আক্তার জামুর এবং মানবসম্পদ নির্বাহী শুভ হাসান, ব্র্যান্ডিং ও প্রমোশন পরিচালক মো. সাব্বির আহমেদ এবং ব্র্যান্ডিং ও প্রমোশন নির্বাহী আবদুল্লাহ এরাব, তাসদিদ এনাম ও সিনথিয়া মাহবুব, গ্রাফিক্স ও ডিজাইন পরিচালক আরিফ আল হাসান এবং গ্রাফিক্স ও ডিজাইন নির্বাহী মো. সানজিদ ও মো. সাজেদুল ইসলাম।
এছাড়াও গবেষণা ও একাডেমিক পরিচালক সুলতানুল আরেফিন সৈকত এবং গবেষণা ও একাডেমিক নির্বাহী নয়ন ইসলাম, বৈদেশিক বিষয়াবলি পরিচালক অনন্যা রহমান এবং নির্বাহী শিহাব হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালক মো. মেহেদী হাসান এবং নির্বাহী কারিমা, আজাদুল ইসলাম তুহিন, ফারদিন আল নূর ও মো. নাঈম রহমান মনোনীত হয়েছেন। নবগঠিত কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান হুমায়ায়দী, মো. মারুফ হাসান নাহিন, মাহমুদুল হাসান, এস এম রায়ান জুবায়ের এবং মো. রবিন আহমেদ।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক তুষার মালাকার বলেন, ‘শিক্ষার্থীদের ক্যারিয়ার-সংশ্লিষ্ট প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কার্যকর ও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করাই আমাদের লক্ষ্য। নতুন কমিটির সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ক্যারিয়ার ক্লাবকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
নবনিযুক্ত সভাপতি আহমেদ মাসুম রেজা বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি এবং ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাব।’